অজ্ঞান পার্টির খপ্পরে মামা-ভাগনে

ইত্তেফাক রিপোর্ট

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাহরাইন প্রবাসী হজরত আলী ও তার ভাগনে আল-আমিন। গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ   হাসপাতালে পাঠানো হয়। আল-আমিন জানান, বাহরাইন থেকে গতকাল ভোর ৪টার দিকে তার মামা বিমানবন্দরে আসার পর দুই জনে দোহারে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। বিমানবন্দর এলাকায় সড়কের পাশে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পথচারীরা। তাদের তিনটি ব্যাগ ও প্রায় দুই ভরি ওজনের সোনার চেইন খোয়া গেছে।