রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় গতকাল শনিবার মমিন হালদারের জালে ধরা পড়ল ৩৮ কেজি ওজনের একটি বাগাইড় মাছ। সকালে দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে মাছটি নিয়ে আসলে শাকিল সোহান মত্স্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
মমিন হালদার বলেন, শনিবার ভোরে বেড় জাল নদীতে ফেলি। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাগাইড় মাছ পাই। পরে মেপে দেখি মাছটির ওজন ৩৮ কেজি। ক্রেতা শাজাহান শেখ বলেন, মমিন হালদারের জালে বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়ছে—এমন খবর শুনে সেখানে যাই।