কক্সবাজারে দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামু থানাধীন রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি সন্দেহজনক ছোট নৌকা হতে ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ডের হিমছড়ি স্টেশন।

কোস্টগার্ড সদর দপ্তর থেকে জানানো হয়, শুক্রবার রাতে এই অভিযান পরিচালিত হয়। রেজুখালের মোহনা দিয়ে নৌকাযোগে একটি চক্র ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় ইয়াবা ব্যবসায়ীরা নৌকা থেকে পালিয়ে যায়। পরে নৌকা ও ইয়াবা জব্দ করে রামু থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।