চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবি

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের পাওনা গ্র্যাচুইটি পরিশোধের দাবি জানিয়েছেন । এক প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির সদস্য সচিব ফেরদৌস ইমাম জানান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের গ্র্যাচুইটি বাবদ ১০০ কোটি এবং অন্যান্য খাতে ৪০০ কোটিসহ মোট ৫০০ কোটি টাকা অনুমোদন করা হলেও অবসরপ্রাপ্তদের ভাগ্যে এক টাকাও জোটেনি। অথচ সরকারি নিয়মে পিআরএল শেষের পরদিনই সরকারি কর্মচারীদের পেনশনের টাকা সরাসরি ব্যাংক হিসাবে চলে যাওয়ার কথা। মাসিক সুবিধার টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পেনশনধারী ব্যাংক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা। কিন্তু চিনি শিল্পের কর্মচারীদের ব্যাপারে তা হয়নি।