আম্বাতি রায়ুডুর ৭১ ও ডু প্লেসির অপরাজিত ৫৮ রানে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। গতকাল শনিবার রাতে আবুধাবিতে অনুষ্ঠিত খেলাটিতে জেতার জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১৬৩ রান। চার বল হাতে রেখেই তা তুলে নেয় চেন্নাই।