টেলিভিশন আমাদের ঐতিহ্যের একটা জায়গা ছিল। সেখানে এখন আমরা নেই। সিনেমার অবস্থাও সন্তোষজনক নয়। আমাদের যত মাধ্যম আছে তার মধ্যে থিয়েটার সবচেয়ে এগিয়ে। আমি বিশ্বাস করি, থিয়েটারে আমাদের একটা ভালো অবস্থান আছে। ভাবনা ও প্রকাশের জায়গায় আমরা অনেক এগিয়ে, কিন্তু মঞ্চ সঙ্কটের কারণে দর্শক তৈরি করতে পারছি না। তবে আমাদের সামাজিক ও সব দলেরই ছোটখাটো কিছু সমস্যা আছে, পাশাপাশি কারিগরি অনেক সমস্যা আছে।
থিয়েটারের সঙ্কট ও সম্ভাবনা প্রসঙ্গে
নির্দেশক ও অভিনেত্রী হূদি হক