পতিত জমিতে নালা কেটে শিম চাষ

চৌগাছা (যশোর) সংবাদদাতা

পানিতে ডুবে থাকা পতিত জমিতে নালা কেটে শিম চাষ করে লাভবার হচ্ছেন চৌগাছার কৃষকরা।

ভালো ফলন আর দাম বেশি হওয়ায় তারা খুশি। উপজেলার মাটি ও আবহাওয়া শিম চাষের জন্য বেশ উপযোগী।

উপজেলার বুন্দলিতলা গ্রামের শিমচাষি আক্তারুজ্জামান বলেন, এভাবে প্রায় ৮-৯ বছর ধরে শিম চাষ করছি। কম-বেশি প্রতি বছরই লাভবান হচ্ছি। জাহাঙ্গীরপুর গ্রামের স্বপন আলী জানান, এক বিঘা জমিতে নালা কেটে পতিত জমিতে শিম চাষ করছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে ৭০/৮০ হাজার টাকার শিম বিক্রি করতে পারব।