সোনাহাট সেতুর অ্যাপ্রোচ রোড সরানোর দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পূর্ব পাশের অ্যাপ্রোচ রোড ১৫০ ফুট উত্তরে সরানোর দাবিতে রবিবার মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সোনাহাটের গণাইরকুটি মৌজায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, শিক্ষক জহুরুল হক প্রমুখ।

উল্লেখ্য, দুধকুমর নদের ওপর সড়ক ও জনপথ বিভাগ ৬৪৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে। সেতুর পূর্ব পাশে ব্রিজ থেকে ৮২০ মিটার দীর্ঘ অ্যাপ্রোচ রোড নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে।