ন্যায্যমূল্য না পেয়ে রবিশস্যে ঝুঁকছেন পেয়ারাচাষিরা

ঝালকাঠি প্রতিনিধি

ন্যায্যমূল্য না পাওয়ায় অর্থসংকটে পেয়ারা বাগান কেটে রবিশস্যের দিকে ঝুঁকছেন ঝালকাঠির ভীমরুলী গ্রামের পেয়ারাচাষিরা। পেয়ারাচাষি দেব কুমার হালদার বলেন, বৃদ্ধ বয়সে এসে আমিসহ ভীমরুলীর পেয়ারাচাষিরা মারাত্মক অর্থসংকটে দিন কাটাচ্ছি। ভীমরুলী গ্রামের কৃষক লীগের সভাপতি প্রবীণ দেব হালদার বলেন, ‘চার বিঘার মধ্যে দেড় বিঘা জমির পেয়ারা গাছ কেটে সেখানে রবি মৌসুমের ফসল ফলিয়ে কোনোমতে টিকে আছি’। ঐ গ্রামের পেয়ারাচাষি সন্তোষ হালদার ও অজিত হালদার জানান, যেভাবে পেয়ারাবাগান কেটে রবিশষ্যের দিকে চাষিরা ঝুঁকে পড়ছে, তাতে ঝালকাঠির পেয়ারা আবাদ হুমকিতে রয়েছে।