সাগর থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

আটক ৭

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফের অদূরে বঙ্গোপসাগর থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ সাত জনকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার ভোরে কোস্টগার্ডের টেকনাফ বিসিজি স্টেশনের সদস্যরা উপকূলীয় এলাকার ২৫/৩০ নটিক্যাল উত্তর-পশ্চিম দিকে একটি ট্রলারে তল্লাশী চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করে। এ সময় ফিশিং ট্রলারটি জব্দ করা হয়। আটককৃতরা হল মহররম আলী (৪৪), আব্দুল শুক্কুর (২৬), আমানুল্লাহ (২৮), নুরুল আলম (৩৮), আব্দুল মোন্নাফ (৩৫), জাহিদ হোসেন (৩৩) এবং আব্দুল পেডান (২২)। এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও ফিশিং ট্রলারসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।