শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে বজ্রপাতে আবুল বাসার গাজী (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়িসংলগ্ন ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত আবুল বাসার গাজী গাবুরা গ্রামের শেহের আলী গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।