আলো কাড়লেন কোটিনহো

হুয়ান গ্যাম্পার ট্রফি

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা হোয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচে এলচেকে ১-০ গোলে হারিয়েছে। দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন মাত্রই ধার থেকে ফিরে আসা ফেলিপে কোটিনহো। কুড়িয়েছেন কোচ রোনাল্ড কোম্যানের প্রশংসাও।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই জর্দি আলবার ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আন্তনিও গ্রিজমান। এরপরের বার্সার গল্পটা হতাশার হলেও তাতে আশার আলো হয়ে ছিলেন কোটিনহো। দারুণ সব সুযোগ সৃষ্টি করে মনে করিয়ে দিচ্ছিলেন ২০১৭-১৮ মৌসুমে বার্সার কোটিনহোকেই।

যারই ফলে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। প্রতিক্রিয়ায় জানালেন, বাজে সময়কে পেছনে ফেলতে চান তিনি। বললেন, ‘একটা ভালো সময়ের অপেক্ষায় আছি। বেশ অনুপ্রাণিত বোধ করছি আমি, এ বছর আমি কঠোর পরিশ্রম করতে চাই যেন মাঠে সব ভালো কিছুই হয়।’