এস এম সোলায়মান স্মরণে সম্মাননা প্রদান ও আলোচনা কাল

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের নবনাট্য আন্দোলনের কৃতী পুরুষ এস এম সোলায়মানের স্মরণে সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে থিয়েটার আর্ট ইউনিট। আগামীকাল মঙ্গলবার ‘নাট্যযজ্ঞে দ্রোহে মানবিকতায় সোলায়মান’ শিরোনামে অনলাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এস এম সোলায়মানের জন্ম ২৯ সেপ্টেম্বর আর তিনি মৃত্যুবরণ করেন ২২ সেপ্টেম্বর।