ক্যাপসন নিউজ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন আনসার সদস্য মো. জহিরুল ইসলাম। সম্প্রতি পঞ্চগড়ের বোদায় ওয়ালটন প্লাজায় মো. জহিরুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন বোদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, ওয়ালটনের এরিয়া ম্যানেজার সালেহ আহমেদ এবং প্লাজা ম্যানেজার সুমন আলী

০০০

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মৌলভীবাজার উপশাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা

০০০০

রূপালী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সিনিয়র অফিসারদের ‘ওরিয়েনটেশন কোর্স ফর সিনিয়র অফিসার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ

০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টার কুমিল্লার মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক লোকমান হাকিমের হাতে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন