বিক্রেতাশূন্য আট কোম্পানির শেয়ার

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির শেয়ারে বিক্রেতা নেই। গতকাল রবিবার লেনদেন শুরুর কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : ইউনাইটেড এয়ার, রূপালী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স, জাহিনটেক্স, নিটল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং জেনারেশন নেক্সট ফ্যাশন। জানা গেছে, বৃহস্পতিবার ইউনাইটেড এয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ দশমিক ২০ টাকায়। বৃহস্পতিবার রূপালী ইন্স্যুরেন্সর শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩ দশমিক ২০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ দশমিক ৫০ টাকায়। বৃহস্পতিবার কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ দশমিক ৩০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকায়। বৃহস্পতিবার ফ্যামিলিটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪ দশমিক ১০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৫০ টাকায়। বৃহস্পতিবার জাহিনটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ২০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ৯০ টাকায়। বৃহস্পতিবার নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০ দশমিক ৪০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ দশমিক ৩০ টাকায়। বৃহস্পতিবার প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ দশমিক ৯০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ দশমিক ৩০ টাকায়। বৃহস্পতিবার জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ দশমিক ২০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৭০ টাকায়।