এলপিজি রিফিলিং স্টেশন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গে কাজ করবে জেএমআই এলপিজি লিমিটেড। শনিবার রাজধানীর ‘মেঘনা ভবনে’ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ উপলক্ষ্যে এক চুক্তি সই হয়। চুক্তির আওতায় জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড এখন থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে। মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ্-আল-খালেদ এবং জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক চুক্তিতে স্বাক্ষর করেন। —প্রেস বিজ্ঞপ্তি