শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে গ্লোবাল ইনসিওরেন্সের

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩৪ দশমিক ৮৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। গতকাল শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে গ্লোবাল ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার গ্লোবাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকায়। গতকাল রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ২৮ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গ্লোবাল ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইনসিওরেন্সের ১০ শতাংশ, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, নিটল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, রূপালী ইনসিওরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, সিটি জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯০ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৫ শতাংশ, কর্ণফুলি ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের শেয়ারদর ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।