পাটকল ইজারার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা দেওয়া ও বিক্রি করার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রফেসর আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, কৃষক সমিতির সাধারণ সম্পাদক সেতোয়ার হোসেন খান ও জেলা খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ বা ব্যক্তিমালিকানায় বিক্রি করা বন্ধ করতে হবে।