মেক্সিকো সীমান্ত থেকে ২১ লাশ উদ্ধার

মেক্সিকো সীমান্তের কাছে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। মেক্সিকোর নিরাপত্তা বাহিনী এই তথ্য জানায়। খবর ভয়েস অব আমেরিকার। 

মেক্সিকোর পুলিশ জানায়, গত বুধবার তারা তামাউলিপাস প্রদেশের সিউদাদ মিগুয়েল আলেমান শহরে ২১ জনের মৃতদেহ খুঁজে পেয়ছে। এদের মধ্যে ১৭ টি মৃতদেহ পোড়ানো ছিল। এছাড়া ঘটনাস্থলে কয়েকটি গাড়ি পড়ে ছিল বলে জানানো হয়। 

আরো পড়ুন: চুরি করতে এসে তিন ঘণ্টা ধরে কলিং বেল চাটলো চোর 

মাদক চোরাচালান রুটে আধিপত্য নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়। তবে দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে এক খবরে বলা হয়েছে। 

বৃহস্পতিবার ওই শহর পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইত্তেফাক/এসআর