দলের এক সহকর্মীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশনে বসেছেন দলটির কেন্দ্রীয় নেত্রী জলি তালুকদার। শনিবার রাত থেকে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশন শুরু করেন তিনি।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও গার্মেন্টশ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলির অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের এক সমাবেশে যোগ দিতে সিপিবির মিছিল নিয়ে যাওয়ার সময় তিনি দলের ঢাকা কমিটির সদস্য জাহিদ হোসেন খানের নিপীড়নের শিকার হন। বিচার চেয়ে সিপিবির সভাপতি-সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে তিনি দাবি করেছেন, তাকে হেনস্তার বিষয়টি আমলে না নিয়ে ঐ ঘটনার প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা কমিটি।