আইপিএল

সুপার ওভারে জিতলো দিল্লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) খেলায় অবিশ্বাস্য এক ইনিংস খেলে পাঞ্জাবকে জয়ের দুয়ারে নিয়ে এসেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু জয় থেকে ১ রান দূরে থাকতে আউট হলেন তিনি। আর ওখানেই থেমে গেলো পাঞ্জাবের ইনিংস। টাই হলো ম্যাচ। সুপার ওভারে অবশ্য উল্টো ফল এলো। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারালো দিল্লি ক্যাপিটালস।

আগে ব্যাট করা দিল্লি ১৩ রানে ৩ উইকেট হারিয়েছিলো। সেখান থেকে স্টয়নিসের ৫৩ রান এবং আয়ার ও পন্তের দুটো ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৭ রান করে তারা। জবাব দিতে নেমে পাঞ্জাব আরও বিপদে পড়ে। ৫৫ রানে ৫ উইকেট হারায়। কিন্তু ওপেনার আগারওয়াল অবিশ্বাস্য ইনিংস খেলেন। তিনি ৬০ বলে ৮৯ রান করেন। জয় থেকে ১ রান দূরে আউট হন তিনি। ম্যাচ টাই হওয়ার পর প্রথমে ব্যাট করা পাঞ্জাব ২ রান করতে পারে। আর দিল্লি অনায়াসে পৌছে যায় ৩ রানের লক্ষ্যে।