এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

রক্তে আমার অনাদি অস্থি

 

২১। কবি দিলওয়ারের ক্রোধ জলরাশির মতো শক্তিমান হয়েছে কেন?

ক) দাসত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়

খ) অনেক দিনের সঞ্চিত হওয়ায়

গ) শত্রুর মোকাবিলা করায়

ঘ) পরাজয়ের প্রতিশোধ নেওয়ায়

২২। কবি দিলওয়ারের বংশগত পদবি হিসাবে গ্রহণযোগ্য নিচের কোনটি?

ক) খান                                                  খ) মিয়া গ) আকন্দ           ঘ) হক

২৩। ‘অনতীত পঙিক্তমালা’ কাব্যগ্রন্থটি নিচের কোন কবির রচনা বলে সর্বাধিক গ্রহণযোগ্য?

ক) দিলওয়ার       খ) আহসান হাবীব

গ) আবু জাফর ওবায়দুল্লাহ                         ঘ) সৈয়দ শামসুল হক

২৪।সিলেট শহরের নদী হিসেবে গ্রহণযোগ্য নিচের কোনটি?

ক) সুরমা            খ) কুশিয়ারা

গ) কর্ণফুলী          ঘ) যমুনা

২৫। ‘নদীমাতৃক এই বাংলার পরতে পরতে রয়েছে সৌন্দর্য’। চরণটির সাথে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে?

ক) আমি কিংবদন্তীর কথা বলছি

খ) সেই অস্ত্র

গ) নূরলদীনের কথা মনে পড়ে যায়

ঘ) রক্তে আমার অনাদি অস্থি

২৬। ‘গণমানব’ শব্দটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক) প্রান্তিক জনগণ 

খ) সুবিধাভোগী জনগণ

গ) অন্তজ জনগণ

ঘ) আদিবাসী জনগণ

২৭।‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় প্রথমে কবি কোন দিকটিকে তুলে ধরেছেন?

ক) বাংলার সংগ্রাম

খ) বাংলার নদ-নদী বন্দনা

গ) বাংলার ইতিহাস

ঘ) বাংলার কৃষ্টি ও সংস্কৃতি

২৮। কবি দিলওয়ারের কবিতায় কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?

ক) প্রকৃতি                                              

খ) দেশপ্রেম

গ) ইসলামি আন্দোলন

ঘ) মাটি ও মানুষের প্রতি আস্থা

২৯। কবি দিলওয়ার ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?

ক) চেতনাবোধ        খ) দেশপ্রেম

গ) জাতীয় ঐতিহ্য

ঘ) অস্তিত্ব রক্ষা

৩০। বিশাল জনগোষ্ঠীকে নর দানবেরা দমাতে না পারার কারণ কী?

ক) শারীরিক দুর্বলতা

খ) সমন্বিত ক্রোধ

গ) সহযোগিতার অভাব

ঘ) সমন্বয়ের অভাব

২১.ক,২২.ক,২৩.ক,২৪.ক ২৫.ঘ,২৬.ক,২৭.খ,২৮.২৯ঘ,৩০খ