আজকের চেষ্টা

হিমন এডওয়ার্ড গমেজ,সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা

পঞ্চম শ্রেণির

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

 

২১.খাসি জনগোষ্ঠীর নিজস্ব কী রয়েছে? উ: ভাষা।

২২.খাসি জনগোষ্ঠী কী কাজ করে জীবিকা নির্বাহ করে? উ: কৃষিকাজ।

২৩.খাসি জনগোষ্ঠী কী চাষ করে? উ: প্রচুর পান ও মধু।

২৪.খাসি সমাজে পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী কে হয়? উ:ছোট মেয়ে।

২৫.খাসি সমাজ কোন সমাজের মত মাতৃতান্ত্রিক? উ:গারো সমাজের।

২৬.খাসিদের প্রধান খাদ্য কী?

উ: ভাত,মাংস,শুঁটকি মাছ,মধু ইত্যাদি।

২৭.খাসিরা কোনটিকে পবিত্র বলে মনে করে? উ: পান-সুপারিকে।

২৮.বাড়িতে অতিথি এলে খাসিরা কী দিয়ে আপ্যায়ন করে?

উ:পান-সুপারি এবং চা।

২৯.খাসি ছেলেরা পকেট ছাড়া যে শার্ট ও লুঙ্গি পরেন তাকে কী বলে?

উ: ফুংগ মারুং।

৩০.খাসি মেয়েরা যে ব্লাউজ ও লুঙ্গি পরে তার নাম কী? উ:কাজিম পিন।

৩১.খাসিরা কার পূজা করেন? উ: বিভিন্ন দেবতার।

৩২.খাসিদের প্রধান দেবতার নাম কী? উ: উব্লাই নাংথউ।

৩৩.খাসিরা কাকে পৃথিবীর সৃষ্টি কর্তা মনে করেন? উ:উব্লাই নাংথউ।

৩৪.মায়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় কোন জনগোষ্ঠী বাস করে?  উ: ম্রো।

৩৫.কোন জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে?

উ: ম্রো।

৩৬.ইউনেস্কো কোন ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে?

উ: ম্রো ভাষাকে।

৩৭.সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে কোন ভাষা হারিয়ে যাবে?

উ:ম্রো ভাষা।

৩৮.ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কী? উ:তোরাই।

৩৯.তোরাই ছাড়া ম্রো জনগোষ্ঠীর আরেকটি ধর্ম মতের নাম কী?

উ: ক্রামা।

৪০.ম্রোরা সাধারণত কোন ধর্মাবলম্বী? উ:বৌদ্ধ।