অষ্টম শ্রেণির বিজ্ঞান

অর্ফাত আরা চৌধুরী, ইংরেজি বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। তাই তোমরা বই দেখে প্রশ্ন তৈরি কর ও বই দেখেই উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়:anushilon.ittefaq10@gmail.com

২১.প্রজাতির কয়েকটি উদাহরণ -

উ:মানুষ,কুনোব্যাঙ,কবুতর।

২২.প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় কখন?

উ:শ্রেণিবিন্যাস করতে।

২৩.শ্রেণিবিন্যাসের ইতিহাসে কাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য? 

উ:অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াস

২৪.শ্রেণিবিন্যাসের জনক কে?

উ:ক্যারোলাস।

২৫.ক্যারোলাস লিনিয়াস একজন-

উ:প্রকৃতি বিজ্ঞানী।

২৬.সর্বপ্রথম কে প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?

উ: ক্যারোলাস লিনিয়াস।

২৭.দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন কে?

উ:ক্যারোলাস লিনিয়াস

২৮.একটি জীবের বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে?

উ:দুইটি।

২৮.একটি জীবের দুই পদবিশিষ্ট নামকরণকে কী বলে?

উ:দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ।

২৯. মানুষের বৈজ্ঞানিক নাম কী?

উ: Homo sapiens.

৩০.বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?

উ:ল্যাটিন বা ইংরেজি।

৩১. আধুনিক শ্রেণিবিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত?

উ:অ্যানিম্যালিয়া / Animalia

৩২.প্রাণিজগত্ কী নামে পরিচিত?

উ: kingdom

৩৩. কোন প্রাণীদের আলাদা উপজগত্ ভাগ করা হয়েছে?

উ:প্রোটোজোয়া।

৩৪.প্রোটোজোয়া কোন জগতের একটি আলাদা উপজগত্?

উ:প্রোটিস্টা।

৩৫. অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে?

উ:৯ টি

৩৬.অ্যানিম্যালিয়া জগতের ৯ টি পর্বের প্রথম কয়টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী?

উ: ৮ টি

৩৭.অ্যানিম্যালিয়া জগতের ৯ টি পর্বের শেষ পর্বের প্রাণীরা কী ধরণের প্রাণী?

উ: মেরুদণ্ডী

৩৮.কর্ডাটার উপপর্ব কয়টি?    উ: ৩ টি

৩৯.ভার্টিব্রাটার শ্রেণি কয়টি?   উ: ৭ টি

৪০.কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?

উ: পরিফেরা পর্বের প্রাণী