জানা-অজানা

ব্লিডিং হার্ট

নয়নাভিরাম ফুল। নাম ব্লিডিং হার্ট। আদি নিবাস পশ্চিম আফ্রিকা।

ব্লিডিং হার্ট মানে হূদয়ে রক্তক্ষরণ। ফুলের গঠনই এর নামকরণের কারণ। ফুটন্ত ফুল দেখতে হার্টের আকৃতি এবং তা থেকে লাল রঙের পরাগদণ্ড বের হয়—দেখে মনে হবে যেন হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে এ ফুল গোলাপি, লাল ও সাদাসহ বিভিন্ন রঙের হতে পারে।   

এ ফুল হূদয়ে রক্তক্ষরণের কারণ ঘটায়! ফুল ছুঁলে মারাত্মক চুলকানি বা এলার্জি হতে পারে বলে জানা যায়।