নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা)-এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর নিয়োগ বিধিমোতাবেক মোলং শিহাব সায়রাজ দাখিল মাদরাসা, রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর এর জন্য নবসৃষ্ট পদে একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা-জেএসসি/জেডিসি/সমমান পাস। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর (ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য), প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, সোনালী ব্যাংক লিঃ মিঠাপুকুর শাখা, রংপুর এর সঞ্চয়ী হিসাব নং-৫০১৬১০০০৮৪৪৫ এর অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করুন। সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত)। সিকে-১২৩১

নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী সৃষ্ট পদে মেরুর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়, ডাকঘর-মেরুর চর, উপজেলা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর-এর জন্য একজন কম্পিউটার ল্যাব অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীদের যে কোন শিক্ষাবোর্ড হতে কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি/ সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা/সমমান। কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে। —সভাপতি।               সিকে-১২৩৩

নিয়োগ বিজ্ঞপ্তি: মেরুর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়, ডাকঘর-মেরুরচর, উপজেলা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর-এর জন্য সরকারী বিধিমোতাবেক ০১ জন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করুন। —সভাপতি।     সিকে-১২৩৩