মৃত্যুবার্ষিকী

মো. ইউনুস খান

বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. ইউনুস খানের আজ ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ বাদ আসর কাজলারপাড় বাইতুল জান্নাত জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জয়নাল আবেদীন

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনীর মুনরাইজ ক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল রবিবার। এ উপলক্ষ্যে মরহুমের গোড়ানের বাসায় ও দুপুরে হাইকোর্ট মাজারে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।