চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
স্বল্প শ্রম ও কম খরচে অধিক লাভবান হওয়ায় উপজেলার পাহাড়ি এলাকার অধিকাংশ কৃষক এখন আদা চাষে ঝুঁকছেন। উপজেলার কাঞ্চননগর, ধোপাছড়ি এবং হাশিমপুরে পাহাড়ি এলাকায় বিস্তৃর্ণ এলাকা জুড়ে আদার চাষা করা হচ্ছে। উত্তর কাঞ্চননগর এলাকার বাসিন্দা মোহাম্মদ বাদশা মিয়া জানান, সরকারিভাবে আর্থিক সহযোগিতার পাশাপাশি আদা চাষাবাদে প্রশিক্ষণ বা চাষিদের পরামর্শ দেওয়া হলে স্থানীয় কৃষকরা আরো লাভবান হবেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার বলেন, গত বছর প্রায় দেড় শতাধিক কৃষককে অন্য ফসলের সঙ্গে আদা চাষে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে।