বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জে একটি তক্ষক উদ্ধারসহ আট প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণা ও বন্যপ্রাণী আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।