ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে স্ত্রী হাসি বেগমকে (২৮) হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর মীরকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের পেশকার সাধন কুমার বালা মামলার এজাহার বিবরণ উল্লেখ করে জানান, ২০১৮ সালের ২০ এপ্রিল জাহাঙ্গীর তার স্ত্রীকে হত্যা করে।