ফেনসিডিলসহ গ্রেফতার ২

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

তুলাভর্তি একটি মিনিট্রাকে ফেনসিডিল বহনের সময় দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়। রবিবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের কাছিকাটা টোলপ্লাজায় তাদের গ্রেফতার করে গুরুদাসপুর থানা পুলিশ। তারা হলো মনিরুজ্জামান দোয়েল ও টগর। গুরুদাসপুর থানার এসআই আব্দুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।