শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার বিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর পিএসসি চেয়ারম্যান ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দর্শনার্থী বইতে তার অনুভূতি লিপিবদ্ধ করেন।