ইত্তেফাক রিপোর্ট
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ ২২ সেপ্টেম্বর বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে।গতকাল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদ্যাপন জাতীয় কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাঁটা ও সাইকেল চালানোর প্রতি উত্সাহিত করতে প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।