সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইরে নিপা আক্তার নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের আলী নগর গ্রামের প্রবাসী তফসের আলীর মেয়ে গতকাল নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু ও এলাকাবাসী জানান, বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় মায়ের সঙ্গে নিপার মনমালিন্য হয়। মা বিয়ে বাড়িতে গেলেও নিপা নিজ বাড়িতেই থেকে যায়। মায়ের অনুপস্থিতিতে নিপা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।