শিগিগরই প্রাথমিক শিক্ষকরা উচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে পারবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে বেতন গ্রেড-১৩-তে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস++’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগিগরই সম্পন্ন হবে।

গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এ বিষয়ে আশ্বস্ত করা হয়। সম্প্রতি সফটওয়্যার জটিলতার কারণে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের বেতন ফিক্সেশনে জটিলতা সৃষ্টি হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে ‘আইবাস++’ এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। আশা করা হচ্ছে, অতি দ্রুত ‘আইবাস++’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে পারবেন।