বোলাররা জেতালেন ব্যাঙ্গালুরুকে

আরব আমিরাতে এমনিতে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না। সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে অল্প রানের পুঁজিতেই জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু ১৬৩ রান করে। এই অল্প রানকেই অনেক বড় লক্ষ্য বানিয়ে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলাররা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১০ রানের জয় পেয়েছে। আগে ব্যাট করা ব্যাঙ্গালুরু পাড়িক্কাল ও ডি ভিলিয়ার্সের ফিফটিতে ১৬৩ রান তুলেছিলো ৫ উইকেটে। জবাব দিতে নেমে ২ উইকেটে ১২১ রান করলেও চাহাল ও সাইনির আক্রমণে ১৫৩ রানে অলআউট হয় হায়দারাবাদ।

সংক্ষিপ্ত স্কোর:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ২০ ওভারে ১৬৩/৫ (পাড়িক্কাল ৫৬, ডি ভিলিয়ার্স ৫১)।

সানরাইজার্স হায়দারাবাদ: ১৯.৪ ওভারে ১৫৩/১০ (বেয়ারস্টো ৬১, মনীষ ৩৪; চাহাল ৩/১৮, সাইনি ২/২৫)।

ফল: ব্যাঙ্গালুরু ১০ রানে জয়ী