অক্সিজেনের বোতল ছাড়াই রেকর্ড ১০ বার এভারেস্টজয়ী বিশ্বের প্রথম ব্যক্তি অং রিটা শেরপা মারা গেছেন।
‘স্নো চিতাবাঘ’ হিসেবে পরিচিত এই নেপালী পবর্তারোহী সোমবার মারা যান।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছু দিন ধরে তিনি মস্তিষ্ক ও লিভার সমস্যায় ভুগছিলেন।
১৯৮৩ সালে প্রথমবার বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন অং রিটা। সর্বশেষ ওঠেন ১৯৯৬ সালে।
২০১৭ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে তার। বোতলজাত অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে জয়ের এই রেকর্ডটি এখনও তার রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ