তৃতীয় দফার করোনা টেস্টও সম্পন্ন হলো

এই পরীক্ষাটার দিকে বেশি তাকিয়ে ছিলেন আইসোলেশনে থাকা ১১ ক্রিকেটার। এবার যাদের পরীক্ষায় নেগেটিভ আসবে তারা একাডেমি থেকে বেরিয়ে হোটেলে উঠবেন এবং মূল দলের সঙ্গে অনুশীলন করবেন। তবে কেবল এই ১১ জনের নয়; জাতীয় দলের ২৭ সদস্যেরই তৃতীয় দফা করোনা পরীক্ষা হয়েছে গতকাল। সেই সঙ্গে সংশ্লিষ্ট কোচ-কর্মকর্তাদেরও পরীক্ষা হয়েছে।

দ্বিতীয় দফা পরীক্ষায় সবার নেগেটিভ এলেও এক বা দুই জন খেলোয়াড়ের উপসর্গ ছিল। তাদের সঙ্গে ছিলেন, এমন সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছিল। আগে থেকেই পজিটিভ থাকা সাইফ হাসানও আইসোলেশনে আছেন। সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, নাজমুল হাসান শান্ত, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন আছেন আইসোলেশনে।

গতকাল এই ১১ জনের পরীক্ষা হয়েছে। এ ছাড়া হোটেলে থাকা তামিম, মুশফিকদের ১৬ জনেরও পরীক্ষা হয়েছে।