ধারাবাহিক সাফল্য চান বাউচার

তিন ফরম্যাটেই দলের চূড়ান্ত সাফল্য দেখতে চান দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার। সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘আমার কাছে সাফল্যটাই আসল। দারুণ দারুণ সব ক্রিকেটারদের দল চাই না, যারা বিশ্বের আট নম্বর। বরং চ্যালেঞ্জিং একটি দল চাই যারা এক নম্বর হওয়ার জন্য লড়াই করতে চাইবে। আর খেলোয়াড়রাও এটাই চায়, যা দারুণ। আমরা এক সঙ্গে সঠিক পথেই আছি। যদিও এখন পর্যন্ত যা বলছি সবই মুখের কথা। মুখে বলার চেয়ে আমাদের মাঠে ফিরতে হবে, চেষ্টা করতে হবে এবং এগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। ছেলেরা খুশি তাই আমিও খুশি। তবে এখন শুরু হবে কঠিন কাজ।’