১০ শতাংশ যাক বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্টে

বর্তমানকালে দেখা যাচ্ছে বাবা-মায়ের প্রতি সন্তানদের অনেক অবহেলা। আগে হতদরিদ্রের মধ্যে এমন ঘটনা ঘটত। ইদানীং চাকরিজীবী, মধ্যবিত্ত এবং ধনীদের মধ্যে বাবা-মাকে অবহেলা করার প্রবণতা বাড়ছে। হতদরিদ্র বাবা-মাকে সরকার এবং বিভিন্ন এনজিও নানাভাবে সাহায্য-সহযোগিতা করে থাকে। তাঁরা বিভিন্ন জনের দুয়ারে গিয়ে হাত বাড়িয়ে নিজেদের চালিয়ে নিচ্ছেন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়ের অবস্থা কী? সন্তানদের অত্যাচারে অনেক বাবা-মা গৃহহারা। সাম্প্রতিককালে দেখা গেছে, প্রশাসনের উচ্চপদস্থ একজন ব্যক্তির মাকে রাস্তায় পড়ে থাকতে। এমন আরো ঘটনা আড়ালে থেকে যায়। সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের অনেক বাবা-মা আর্থিকভাবে বড় অসহায়। এ অবস্থায়, চাকরিজীবীদের আয়ের ১০ শতাংশ দেওয়া হোক তাদের বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্টে, যা দিয়ে বৃদ্ধ বাবা-মা নিজেদের চালিয়ে নিতে পারেন।

শাবলু শাহাবউদ্দিন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়