গঙ্গাচড়ায় নিম্নাঞ্চলে আমনের ব্যাপক ক্ষতি

অবিরাম ভারী বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার কারণে রংপুরের গঙ্গাচড়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষকরা জানান, গত এক সপ্তাহ অবিরাম বৃষ্টির কারণে নিম্নাঞ্চলগুলো তলিয়ে যায়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এক মাস আগে রোপণকৃত আমনখেত পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে আমনখেতগুলো পানির নিচে তলিয়ে থাকায় চারা পচে গেছে। এ অবস্থায় নতুন করে চারা লাগানোর কোনো ব্যবস্থা নেই কৃষকের।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এই মুহূর্তে চারা লাগানোর সময় নেই। এসব জমিতে এখন আগাম রবিশস্য করতে হবে।