এলজিডির অধীনে থাকা পূর্বধলার মূল সড়কের রেলক্রসিং থেকে উপজেলা পরিষদ অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকসহ সাধারণ মানুষ। পূর্বধলার শফিকুল ইসলাম বলেন, এই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।