ছোট যমুনায় বিলীন ফসলি জমি

পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনে কচুয়াপাড়া গ্রামের প্রায় ১০ একর আবাদি জমি ও বাড়ি বিলীন হয়ে গেছে। সোমবার সকালে দেখা গেছে বসতবাড়ি ও কচুয়াপাড়া গ্রামের উত্তর পাড়ার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কচুয়াপাড়া গ্রামের বাসিন্দা বসন্ত কুমার (৫০) ও বাবু চন্দ্র দাস (৪৫) বলেন, ফসলি জমি, বাঁশঝাড়, বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।