মুজিব বর্ষ উপলক্ষে এবং বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ৮ কিলোমিটার এলাকায় তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে একুশ যুব উন্নয়ন সমিতি। ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নে রাস্তার দুই পাশে এ তালবীজ রোপণ করা হচ্ছে। মঙ্গলবার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিলটন জানান, সংগঠনটি মুজিব বর্ষ উপলক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এলাকায় তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে। সংগঠনের সভাপতি মো. সাগর আহমেদ লাভলু বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আমরা রাস্তার দুই পাশের তালবীজ রোপণের কাজ শুরু করেছি।