বিনা মূল্যে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে করোনা পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর মেডিক্যাল মোড় যাত্রী ছাউনিতে এ পরীক্ষাকেন্দ্র স্থাপন ও মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আরপিএমপি প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরপিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জ্বল চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন প্রমুখ।