মানব পাচারের সময় চার দালাল আটক

মহেশপুর সীমান্তে সোমবার রাতে মানব পাচারের সময় চার দালাল আটক ও পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে শ্যামকুড় বিওপি। আটককৃতরা হলো—কিতাব আলী, মাজেদুল খলিফা, ফারুক হোসেন ও সুমন দর্জি।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর সীমান্তের মাইলবাড়িয়া টাঙ্গাইলপাড়ায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। এ সময় ছয়-সাত জন পালিয়ে যায়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিরা ভিকটিমদের মিথ্যা প্রলোভন দিয়ে ভারতে পাচার করছিল। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।