কুষ্টিয়ায় হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই মামলায় নারীসহ অপর দুই আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. শিমুল হোসেন (৩০) এবং ১০ বছর করে সাজাপ্রাপ্তরা হলো—সাথী বেগম (২৬) ও মো. সবুজ হোসেন।
২০১৮ সালের ১৩ আগস্ট কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকার বাসিন্দা মিঠুন হোসেনকে পূর্ব শত্রুতাবশত আসামিরা পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।