ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্থানীয় পৈকখালী বাজারের পশ্চিম দিকে একটি খালে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী জানান, লাশের বাম হাতের রগ কাটা, মাথা নেই এবং বিবস্ত্র অবস্থায় ছিল। স্থানীয়রা লাশ খালে ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।