হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক মোতচ্ছির মিয়া হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে উপজেলার পুটিয়া গ্রামের মৃত সৈয়দ আইয়ুব আলীর ছেলে সৈয়দ মজাম্মিল আলী। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।