ঘিওরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্প্রতি গোবিন্দ চৌহান নামে একজনের জমিতে নির্মিত দেওয়াল ভাঙার প্রতিবাদে সোমবার ঘটনাস্থল কুস্তা বন্দর এলাকায় মানববন্ধন করা হয়েছে। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস রাজ বংশী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি বিকাশ রাজ বংশী, জেলা রাজ বংশী সংস্কার মহাজোটের সভাপতি অনিল রাজ বংশী প্রমুখ। এছাড়াও স্থানীয় সংখ্যালঘু পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।